যে দাপট নিয়ে এশিয়া কাপ শুরু করেছেন, সে দাপট ঠিকই দেখাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আসরের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন শতক। নেপালের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করছেন পাক অধিনায়ক। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম শতক।
৪২তম ওভারে দীপেন্দ্র সিংয়ের দ্বিতীয় বলে ডাবল নেন বাবর। এরপর ছুঁয়ে ফেলেন শতরানের মাইলফলক। সেঞ্চুরি করতে খেলেন ১০৯টি বল। সেই সঙ্গে ইফতিখারকে নিয়ে শতরানের জুটিও গড়েছেন বাবর। দলকে নিয়েছেন শক্ত স্থানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে ৪ উইকেটে ২৪২ রান করেছে পাকিস্তান। বাবর বাবর ১১০ এবং ইফতিখার ৫৬ রানে ক্রিজে আছেন।
Leave a Reply