1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গার্মেন্টস মালিক ও শ্রমিকদের কড়া হুঁশিয়ারি দিলেন শ্রম উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পঠিত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিকদের কেউ বিদেশে যেতে পারবেন না। যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শ্রমিকদেরও ন্যায্য দাবির চাইতে বলেছেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রম উপদেষ্টা।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ তারিখে মধ্যে পরিশোধ করতে হবে। পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়া বন্ধ। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু ফ‍্যাক্টরি মালিক আছেন, নিজে গাড়ি ব‍্যবহার ও মার্কেট করছেন। আবার ঈদে বিদেশ চলে যান। তারা ঈদে আনন্দ করছেন। অনেকে বিদেশ থেকে ব‍্যবসা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের টাকা সময়মতো দিচ্ছেন না।’

‘শ্রমিকদের বলছি, ন‍্যায‍্য দাবি থাকলে কথা বলবেন। আর যদি কেউ অহেতুক দাবি তোলেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব‍্যবস্থা নেওয়া হবে,’ বলেন সাখাওয়াত হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park