1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এশিয়া কাপের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

অনেক নাটকীয়তার পর অবশেষে শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। গতকাল পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। হাইব্রিড মডেলে ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের মিশন শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

লিটন দাস ভাইরাল জ্বরের কারণে ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়কে রাখা হয়নি একাদশে। অভিষেক হচ্ছে বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। দলে তিন পেসার তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে স্পিনার হিসেবে অধিনায়ক সাকিব ছাড়াও আছেন মিরাজ ও মেহেদী।

বাংলাদেশের একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, তবে শিরোপার স্বাদ পায়নি টিম বাংলাদেশ। তবে এবার শিরোপার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশনে জয় দিয়ে আসর শুরু করতে উদগ্রীব লাল সবুজের প্রতিনিধিরা।

এদিকে, ইনজুরির কারনে এশিয়া কাপে খেলতে পারছেন না শ্রীলঙ্কান তারকা লেগ-স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া ইনজুরির কারণে দলের মূল পেস ইউনিটকেও পাচ্ছে না টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটি।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে শ্রীলঙ্কার ১২টিতে জয়ের বিপরীতে ৩ ম্যাচ জিতেছে টাইগাররা। কিন্তু এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ।

এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানদের জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park