কক্সবাজারের পেকুয়া থানা এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ পাঁচ অটোরিকশা যাত্রী হত্যা মামলার প্রধান আসামি ঘাতক ট্রাকচালক মোঃ মাসুদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার রাতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, নিহত ভিকটিম মনিরুল মান্নান পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর সকালে পেকুয়া চৌমুহনী সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে সে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের উপর পৌঁছালে অপরদিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি ড্রামট্রাক ভিকটিম মনিরুল মান্নান এর সিএনজি অটোরিকশায় ধাক্কা দিলে ধুমড়েমুচড়ে যায় এবং এ ঘটনায় সিএনজি চালক মনিরসহ সিএনজির পাঁচ যাত্রী নিহত হয়।
এ ঘটনায় নিহত সিএনজি চালকের বোন বাদী হয়ে কক্সবাজার জেলার পেকুয়া থানায় ড্রাম ট্রাকটির অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে ট্রাক চালক মাসুদ মিয়া চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply