পুলিশ সদস্য শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্যদিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। এই তথ্য নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এই মামলায় অপর আসামিরা হলেন- বিএনপিকর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস ওরফে আব্বাস।
Leave a Reply