1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ছাত্রলীগের সমাবেশে বৃষ্টির হানা

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে হানা দিয়েছে বৃষ্টি। এতে করে সমাবেশস্থলের আশপাশে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে থাকেন কয়েক হাজার শিক্ষার্থী ও ছাত্র নেতারা। অনেককে আবার বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ’ আয়োজন করেছে ছাত্রলীগ। সমাবেশে যোগ দিতে গতকাল (বৃহস্পতিবার) থেকে সারাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটির নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়। অনেকে সমাবেশস্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করছেন।

এদিকে আজ হঠাৎ করেই দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায় সারাদেশ থেকে আসা ছাত্রনেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের।

আজ বিকেল ৩টায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্বে ছাত্র সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park