1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছাত্রলীগের সমাবেশ আজ, ঢাকার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ছাত্রলীগের সমাবেশ উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সমাবেশ কেন্দ্র করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি স্থানে রাস্তা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিএমপি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সমাবেশ শেষ না হওয়া এসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। এজন্য নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এই সমাবেশে ভিভিআইপি অনেক অতিথি যোগ দেবেন। তাদের চলাচলের কথা চিন্তা করে এসব রাস্তা বন্ধ রাখা হবে।

ডিএমপি জানায়, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং বন্ধ বা ডাইভারশন করা হবে। নগরবাসীকে এসব এলাকা বা রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।

ডিএমপি আরও জানায়, সমাবেশে আগত ব্যক্তিদের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠ (ভিআইপি); মলচত্বর; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে রাখতে বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park