1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে চলছে দুদকের অভিযান

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যেসব অফিসে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো— মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়া জেলার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ঢাকার আশুলিয়া ও মিরপুর সাব-রেজিস্ট্রারের অফিস, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, গাজীপুর জেলার সদর উপজেলা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, যশোর সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা জেলা ও খুলনা সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, কুড়িগ্রাম জেলা, কুষ্টিয়া সদর উপজেলা, শরীয়তপুর সদর উপজেলা, ময়মনসিংহের গৌরিপুর, নারায়ণগঞ্জ সদর উপজেলা, নোয়াখালী সদর উপজেলা, নওগাঁ সদর উপজেলা, পাবনা সদর উপজেলা, পটুয়াখালী জেলার বাউফল, ঝালকাঠি জেলার রাজাপুর, রাজশাহী জেলার গোদাগাড়ী, রংপুর জেলা, সিলেট জেলার গোয়াইনঘাট, টাঙ্গাইলের কালিহাতী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও জামালপুলের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park