বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টা পরই চালু হতে যাচ্ছে দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে সুধী সমাবেশ অংশ নেবেন তিনি। একদিন পর রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে সর্বসাধারণের চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে এক্সপ্রেসওয়েটি।
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন সম্প্রতি সময় সংবাদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করবেন। এরপর টোল দিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আসবেন, যেখানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বক্তব্য দেবেন।
এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে রাজধানীর কয়েকটি সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Leave a Reply