1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান: এড়িয়ে চলবেন যেসব সড়ক

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘণ্টা পরই চালু হতে যাচ্ছে দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে সুধী সমাবেশ অংশ নেবেন তিনি।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে রাজধানীর কয়েকটি সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

যেসব সড়ক এড়িয়ে চলবেন
উদ্বোধনী অনুষ্ঠানে ভিভিআইপি, ভিআইপি, মন্ত্রী, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় সংসদের সদস্য, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন জেলা থেকে লোকসমাগম হবে।

ডিএমপির দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের বহনকৃত যানবাহনসমূহের গমনাগমন, সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপি একটি বিশেষ ট্রাফিক পরিকল্পনা প্রণয়ন করেছে।

পরিকল্পনা অনুযায়ী ট্রাফিক নির্দেশনা
পুরাতন বাণিজ্যমেলা মাঠ কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যানার ও স্টিকার ছাড়া অন্যান্য সব যানবাহনগুলোকে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিম্নবর্ণিত সড়ক ছাড়া বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়

১. শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত রাস্তা।

২. লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত রাস্তা।

৩. সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পার্শ্ব নতুন রাস্তার মুখ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রবেশ রাস্তা মুখ, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত রাস্তা।

৪. আড়ং ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউ, বঙ্গবন্ধু চত্বর ও ইন্দিরা রোড হয়ে ফার্মগেট পর্যন্ত।

৫. রোকেয়া সরণির তালতলা, আগারগাঁও লাইট ক্রসিং, বিআইসিসি ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত রাস্তা।

৬. মিরপুর রোডের শ্যামলী থেকে মানিক মিয়া পশ্চিমপ্রান্ত (আড়ং ক্রসিং) রাস্তা সীমিত পরিসরে ব্যবহার করা যাবে।

তবে জরুরি সেবা প্রদানকারী গাড়ি, রোগী বহনকারী গাড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসে নিয়োজিত গাড়ি বিজ্ঞপ্তির নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে।

এ ছাড়া অতিথিদের জন্য দেওয়া ডিএমপির নির্দেশনায় বলা হয়-
স্টিকারযুক্ত গাড়ির ক্ষেত্রে নির্দেশনা
১. উদ্বোধনী অনুষ্ঠানে আসা গাড়িসমূহের অনুকূলে সরবরাহকৃত সব স্টিকার তাদের গাড়ির উইন্ডশিল্ডে দৃশ্যমানভাবে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

২. আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার পরামর্শ দেয়ার পাশাপাশি গাড়ির ড্রাইভারের মোবাইল নম্বর গাড়ির উইন্ডশিল্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য বলা হয়েছে।

৩.পদ্মা স্টিকারযুক্ত যানবাহন সমূহকে উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসিতে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্রবেশ ও নির্দেশিত স্থানে গাড়ি পার্ক করতে হবে।

৪. মেঘনা ও যমুনা স্টিকারযুক্ত গাড়িসমূহ উড়োজাহাজ ক্রসিং হতে বিআইসিসি ক্রসিং এ নামিয়ে দিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের ৫ নম্বর গেট দিয়ে প্যারেড গ্রাউন্ডে পার্কিং করবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যানারযুক্ত গাড়ির ক্ষেত্রে নির্দেশনা

১. মানিকগঞ্জ, টাঙ্গাইল, ধামরাই, সাভার, মিরপুর-১ ও ২ থেকে আগত ব্যানারযুক্ত গাড়ি শ্যামলী হয়ে শিশুমেলা ক্রসিংয়ে ড্রপ করে আগারগাঁও রাস্তায় পার্কিং করবে এবং আগত লোকজন র‌্যাব-২ এর সামনে দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

২. গাজীপুর, নরসিংদী, ঢাকা উত্তরের ব্যানারযুক্ত গাড়ি রেডিসন হোটেলের সামনের কালসী ফ্লাইওভারের ওপর দিয়ে মিরপুর-১০ দিয়ে বেগম রোকেয়া সরণি হয়ে আগারগাঁও ক্রসিংয়ে এসে ড্রপ করে আগারগাঁও রাস্তায় পার্কিং করবে এবং আগত লোকজন র‌্যাব-২ এর সামনে দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

৩. নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ঢাকা দক্ষিণ থেকে আসা ব্যানারযুক্ত গাড়ি শাহবাগ-সোনারগাঁও ক্রসিং- লেফট টার্ন- পান্থপথ – ধানমন্ডি-৩২ হয়ে মানিকমিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্তে (আড়ং ক্রসিং) ড্রপ করে ওই রাস্তায় এবং রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিং করবে। আগত লোকজন আড়ং ক্রসিং হতে মিরপুর রোড দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন রাস্তা নিয়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

৪. কেরানীগঞ্জ, দোহার, ঢাকা দক্ষিণ থেকে আসা ব্যানারযুক্ত গাড়ি ধানমন্ডি-৩২ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্তে (আড়ং ক্রসিং) ড্রপ করে ওই রাস্তায় এবং রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিং করবে এবং আগত লোকজন আড়ং ক্রসিং থেকে মিরপুর রোড দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন রাস্তা দিয়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

দেশের বিভিন্ন স্থান হতে আসা মোটরসাইকেলের জন্য নির্দেশনা

১. মিরপুর রোড দিয়ে আসা মোটরসাইকেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পশ্চিম পাশের রাস্তা দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করবে।

২. রোকেয়া সরণি রোড দিয়ে আসা মোটরসাইকেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ব পাশের রাস্তা দিয়ে প্রবেশ করে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোতে ডিএমপির ট্রাফিক বিভাগ সবার সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park