1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চীনের গোয়াংডং প্রদেশে শক্তিশালী টাইফুনের আঘাত

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

চীনের গোয়াংডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন সাওলা। শেনজেনসহ দেশটির দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন এলাকা ছাড়াও থমকে গেছে হংকং ও ম্যাকাওয়ের জনজীবন।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগ নিয়ে চীন ও হংকংয়ের দক্ষিণে অবস্থিত জুহাই শহরে আছড়ে পড়ে সুপার টাইফুন সাওলা।

শক্তিমাত্রার দিক দিয়ে ১৯৪৯ সালের পর অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলা হচ্ছে সাওলাকে। এর প্রভাবে বাতিল হয়েছে জনবহুল প্রদেশ শেনজেন ও এশিয়ার ‘ফিন্যাসশিয়াল হাব’ হিসেবে পরিচিত হংকংয়ের শত শত ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান।

গোয়াংডং, ফুজিয়ানের ঝুকিপূর্ণ এলাকা থেকে ৯ লাখের বেশি মানুষকে সরানোর পাশাপাশি ফিরিয়ে আনা হয়েছে ৮০ হাজারের বেশি মাছ ধরার নৌযানকে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে তাইওয়ান উপকূলের দিকে এগোলেও এর প্রভাবে হংকং, ম্যাকাওসহ চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত আছে। উপড়ে গেছে বহু গাছপালা।

এর আগে টাইফুন সাওলা মোকাবিলায় সর্বোচ্চ ১০ মাত্রার সতর্কতা জারি করেছিলো হংকং প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park