ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে একদিনে সর্বোচ্চ ১৯ জনের প্রাণহানি ঘটেছিল।
শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকায় ১৭ জন আর ঢাকার বাইরে চার জন মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যু হয়েছে ছয়শ’ ১৮ জনের।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুই হাজার তিনশ’ ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নয়শ’ ৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার তিনশ’ ৭০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট আট হাজার ছয়শ’ ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে তিন হাজার নয়শ’ তিন জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার সাতশ’ ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
Leave a Reply