1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কিষাণ-পান্ডিয়ার ব্যাটে পাকিস্তানকে চ্যালেঞ্জ ভারতের

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

পাকিস্তানি পেসারদের বোলিং তোপ অল্পতেই গুঁটিয়ে যাওয়ার চোখ রাঙ্গানি দিচ্ছিলো ভারতের সামনে। কিন্তু মিডল অর্ডারে ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিং শেষ পর্যন্ত অল্পতেই গুঁটিয়ে যাওয়ার যে শঙ্কা ছিল, তা কাটিয়ে ওঠে তারা। ফলে শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফ-নাসিম শাহদের বিপক্ষে অলআউট হওয়ার আগে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে রোহিত শর্মার দল।

শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে পরে ভারতের ব্যাটাররা। তবে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ দিকে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬৬ রানে অলআউট হয় ভারত। এশিয়া কাপে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিয়েছে ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও শিবমন গিল। ৪ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে ভারত। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি থামলে খেলা শুর হয়। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম সাফল্য পায় পাকিস্তান। রোহিতকে বোল্ড করেন শাহিন আফ্রিদি। দলীয় ১৫ রানে ২২ বলে ১১ রান করে ফিরে যান রোহিত।

এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ২৯ রানে সেই শাহিনের বলে বোল্ড হয়ে ফিরে যান কোহলি।

এরপর ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। আইয়ারকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন গিল। তবে দলীয় ৪৮ রানে ৯ বলে ১৪ রান করে আউট হন আইয়ার। তাকে সাজঘরে ফেরান হারিস রউফ। ইনিংসের ১১ ওভার ২ বলে বৃষ্টি নামলে আবারও বন্ধ হয়ে যায় খেলা।

বৃষ্টির পর খেলার শুরুর পরেই উইকেট হারায় ভারত। দলীয় ৬৬ রানে ৩২ বলে ১০ রান করা গিলকে বোল্ড করেন রউফ। এরপর ক্রিজে এসে ইশানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন হার্দিক। সাবলীল ব্যাটিংয়ে ৫৪ বলে ফিফটি করেন ইশান। হার্দিকও তুলে নেন ফিফটি।

তবে সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন ইশান। দলীয় ২০৪ রানে ৮১ বলে ৮২ রান করে আউট হন তিনি। ইশানের বিদায়ের পর ক্রিজে এসে হাল ধরার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা।

এরপর দলীয় ২৩৯ থেকে ২৪২ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত। ইশানের মতো সেঞ্চুরি মিস করেন হার্দিক। ৯০ বলে ৮৭ রান করে সাজঘরে ফিরে যান এই ব্যাটার।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারালে ২৬৬ রানে অলআউট হয় ভারত। পাকিস্তানের পক্ষে শাহিন ৪টি ও রউফ নেন ৩টি উইকেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park