1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাটোরের লালপুরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

নাটোরের লালপুরে ওসমান গনি নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কদিমচিলান ডাংগাপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত ওসমান গনি ডাঙ্গাপাড়া এলাকার আখের আলীর ছেলে ও ৫নং ওয়ার্ড আওযামী লীগের একজন কর্মী ছিলেন। এছাড়া কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার দ্বিতীয় আসামি ছিলেন ওসমান গনি।

নিহত ওসমান গনির বড় ভাই আফসার আলী বলেন, সকালে বাড়ি থেকে গ্রামের দোকানে চা খেতে বের হয় ওসমান। এসময় বাড়ির অদূরে কয়েকজন দুর্বৃত্ত এসে ওসমানকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে মাটিতে ফেলে রেখে যায়। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় ওসমান।

নাটোর লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, সকালে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় ওসমান গনি নামে এক জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। তবে ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park