1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এপ্রিলে বেড়েছে দেশের রফতানি আয়

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত

চলতি বছরের এপ্রিল মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩০১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। সোমবার (৫ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এপ্রিলে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। ২০২৪ সালের মার্চে রফতানি আয়ের পরিমাণ ছিল ২৯৯ কোটি ১০ লাখ ডলার।

এপ্রিল মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৩৭ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ২৩৮ কোটি ৩২ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৩১ কোটি ৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৫ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। এছাড়া ১০৮ কোটি ৩৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৬৫ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, এপ্রিলে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের রফতানি কমেছে। তবে বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি। হোম টেক্সটাইলের রফতানি আয় ২ দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ২৮ লাখ ডলারে।

এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ১৮ দশমিক ৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ কোটি ১৮ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪ লাখ ডলার। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ। এপ্রিলে রফতানি হয়েছে ৮ কোটি ৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ২০ কোটি ৮১ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park