1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমতে শুরু করেছে চালের দাম, বেড়েছে সবজি-মাছের

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বাজারে নতুন চালের সবারাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। কাটারি, নাজিরশাইল ছাড়া অন্য সব ধরণের চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ৩ টাকা পর্যন্ত। অন্যান্য মাছের বাজার অপরিবর্তিত থাকলেও কেজিতে ১০০ টাকা বেড়েছে ইলিশ। পেপে, বেগুনসহ সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।

বোরোর মৌসুম থাকায় বাজারে নতুন চালের সবারাহ বেড়েছে। তাই কিছুটা কমতে শুরু করেছে এর দাম। সপ্তাহের ব্যবধানে আটাশ জাতের চালের দাম কমেছে কেজিত ২ টাকা। বাজার ভেদে কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৯ টাকা পর্যন্ত। মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি ৬৮ থেকে ৭৫ টাকায়। তবে কাটারি, নাজিরশাইল জাতের চিকন চাল আগের মতই, বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকায়।

চালের বাজারে যখন কিছুটা স্বস্তি, তখন বাড়তির দিকে সবজীর দাম। পেপে আর বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। আকার ভেদে লাউ প্রতি পিছ ৫০- ৮০ টাকা। দুন্দুল-ঝিঙা কেজি ৪০-৫০ টাকা, কড়লা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে,ফার্মের মুরগীর দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। লেয়ার ২৬০ থেকে ২৭০ টাকায়। ইলিশের দাম বেড়েছে কেজিতে একশ টাকা পর্যন্ত, বড় রুই ৭৫০ থেকে ৮০০ ও ছোট রুই ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাড়তে শুরু করেছে সব ধরণের ডিমের দাম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park