1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ থেকে পাচার করা ১৪ কেজি সোনাসহ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ২

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০৬টি সোনার বিস্কুটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) ভারতের সীমান্ত এলাকার বিজয়পুর গ্রামে এ অভিযান চালিয়ে রবীন্দ্রনাথ বিশ্বাস ও বিধান ঘোষ নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৩২ ব্যাটালিয়ন ও দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) একটি দল পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় যৌথ অভিযান চালায়। নদীয়ার বিজয়পুর গ্রামের একটি বাড়িতে সোনা লুকিয়ে রাখা হয়েছে বলে কর্মকর্তাদের কাছে গোপন সংবাদ আসার পর অভিযান পরিচালনা করা হয়।

বিএসএফ ও রাজস্ব গোয়েন্দাদের একটি যৌথ দল বিজয়পুর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় ওই গ্রামের একটি বাড়ির আবর্জনার স্তূপ থেকে কাপড়ে মোড়ানো দুটি সোনার ব্যাগ উদ্ধার করা হয়।

দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, বিভিন্ন আকারের ১০৬টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। সোনার বিস্কুটগুলোর মোট ওজন ১৪ কেজি ২৯৬ গ্রাম। ভারতীয় বাজার দর হিসেবে এই সোনার বর্তমান মূল্য প্রায় সাড়ে ৮ কোটি রুপি।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই চোরাকারবারী বিএসএফ ও ডিআরআই কর্মকর্তাদের বলেছেন, তারা মাসুদ ও নাসিফ নামের দুই বাংলাদেশির কাছ থেকে সোনার বিস্কুটগুলো নিয়েছেন। পরে সেগুলো নদীয়ার বাসিন্দা সন্তোষ হালদারের কাছে হস্তান্তর করার কথা ছিল তাদের। কিন্তু ওই এলাকায় বিএসএফের টহল বৃদ্ধি পাওয়ায় তারা সোনার বিস্কুটগুলো বাড়িতে লুকিয়ে রাখেন।

অভিযুক্ত দুই চোরাকারবারিকে জিজ্ঞাসাবাদ শেষে ডিআরআইয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park