1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানোর ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় থেমে থাকা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার সকালে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মারধরকারী তরুণ নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করা হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে। উক্ত মামলায় নেহাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শনিবার দুপুরে নেহাল মুন্সীগঞ্জ সদর থানায় গেলে পুলিশ তাকে আটক দেখায়। নেহাল মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ‘শুক্রবার ১৯-২০ বছর বয়সী দুই তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার আমরা জিহাদকে (নেহাল আহমেদ) থানায় আসতে বলি। তিনি থানায় এলে তাকে আটক করি। এ ঘটনায় মামলা করার জন্য ওই তরুণীদের থানায় আসতে বলা হয়, কিন্তু তারা কেউ আসেননি। লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে বলা হয়, তারাও আসেনি।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, আমাদের ফাঁড়ির এসআই মো. মিলন বিশ্বাস বাদী হয়ে তরুণীকে মারধর, লঞ্চ ভাঙচুর এবং লঞ্চে লুটপাটের ঘটনায় মামলা করেছেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি নৌ পুলিশের এসআই ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত করবে। ঘটনার সাথে জড়িত নেহাল আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে দুই তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে পেটাচ্ছেন এক তরুণ। সে সময় স্থানীয় লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করছিলেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park