সাইবার সিকিউরিটি আইন পাশের জন্য আজ সংসদে তোলা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে আইনে জরিমানার বিধান কমানোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
বিএফইজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সাইবার নিরাপত্তা আইন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সিনিয়র সাংবাদিকরা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মানুষকে হয়রানী করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন দিয়ে যেনো মত প্রকাশের সাংবিধানিক সুরক্ষা যেনো না হয়।
পরে আইনমন্ত্রী বলেন, এই আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকবে। পুরোনো ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলোতে যেনো সাজা না দেয়া হয় এবং পাঁচ লাখ টাকার বেশি জরিমানা করা না হয়, সে বিষয়ে বিধান যুক্ত করতে কাজ করা হচ্ছে।
Leave a Reply