1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

রিকশাচালক তুহিন হত্যাসহ দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে জামিন দেননি আদালত।

জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মিনারুল হত্যা মামলায় আইভীর বিরুদ্ধে চিফ জুডিশিয়াল আদালতে পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ সংশ্লিষ্ট আদালতে রিমান্ড শুনানির নির্দেশ দেন। আগামী রবিবার (২৫ মে) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি রিমান্ড শুনানি হবে।

বুধবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৃথক দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় জামিন শুনানিতে এ আদেশ প্রদান করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) কাউয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে মিনারুল নামে এক যুবক খুন হয়। এ মামলায় আইভীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আইভীর বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর আইভীকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিনকে শামীম ওসমান গুলি করে হত্যা করেছে এজাহারে উল্লেখ আছে। একই এজাহারে সাবেক মেয়র আইভীর শুধু নাম রয়েছে কোনো ভূমিকা উল্লেখ নাই। এ মামলায় আইভীর জামিন পাওয়ার অধিকার রয়েছে।

আইভীর আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, দুটি হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় জেলা জজ আদালতে সিআর মিস করে জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি হত্যা মামলায় আইভীর বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন উপস্থাপন করেছেন। এত দিন রিমান্ড আবেদন না করে জামিন শুনানির কথা জেনে পুলিশ এ আবেদন করতে পারে না। রিমান্ড শুনানির কারণে এ মামলার জামিন শুনানি পেছানোর কোনো অবকাশ নেই। উচ্চ আদালতে সিআর মিস আছে জেনে এ মামলায় রিমান্ডের আবেদন আসে কিভাবে? এ বিষয়ে সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park