1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইশরাক হোসেনের বিরুদ্ধে করা সেই রিট খারিজ, শপথে বাধা নেই জানালেন আইনজীবী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২২ বার পঠিত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছেন আদালত। যে কারণে ডিএসসিসির মেয়র হিসাবে তার শপথ নিতে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার (২২ মে) আদালত এই আদেশ দেন।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ইশরাক হোসেনের আইনজীবীরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাকে শপথ পড়াতে আর কোনো বাঁধা নেই। এছাড়াও আদালতের নির্দেশ মেনে শপথ না দিলে আদালত অবমাননা হবে বলে জানান আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

এছাড়াও, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এই রিট জনস্বার্থে নয়, রাজনৈতিক স্বার্থে। শপথ নিতে বাধা নেই, কোন বাঁধা দেওয়া হলে আদালত অবমাননা হবে। উপদেষ্টার আচরণে মানুষ ভাববে তিনি কোন পার্টির স্বার্থে এগুলো করছেন। যারা রিট করেছেন তাদের কোন রিট করার আইনগত অধিকার নেই। যেতে হলে নির্বাচনি ট্রাইব্যুনালে যেতে হবে।

প্রসঙ্গত, মেয়রের পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিলো বুধবার (২১ মে)। কিন্তু, আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এসময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন। রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসাও রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। দু’পক্ষের শুনানী শেষে আদালত আজ (বৃহস্পতিবার) উক্ত রিটটি খারিজ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park