1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

চলতি হজ মৌসুমে (১৪৪৬ হিজরি) হজের খুতবা প্রদান করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। এ বছর আরাফা দিবসের খুতবার জন্য তাকে মনোনয়ন করেছেন দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ বিন হামিদ। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

ঐতিহাসিকভাবেই এই খুতবার স্থান হিসেবে পরিচিত মসজিদে নামিরাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন।

হজের খুতবা বাংলাসহ প্রায় ২০টি বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। হজের আধ্যাত্মিকতা বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়।

আগামী ৫ জুন বৃহস্পতিবার ২০২৫ সালের আরাফা দিবস অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এদিন ১৪৪৬ হিজরির ৯ জিলহজ থাকবে। আর এই দিনটিই হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন, ইনসাইড দ্য হারামাইন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park