1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৯ লাখ টাকা টোল আদায়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে এবং ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৩০ হাজার ৮৪৫টি উত্তরমুখী যানবাহন এবং ২১ হাজার চারটি ঢাকামুখী যানবাহন সেতু পারাপার হয়েছে।

উত্তরের জেলাগুলোর গেটওয়ে হিসাবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৬টি জেলাসহ মোট ২৩টি জেলার অন্তত ১১৬টি রুটের ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদে এই সংখ্যা বেড়ে তিনগুণ হয়ে যায়। এতে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে, বিশেষ করে যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে ঈদে ঘরে ফেরা মানুষ।

এদিকে পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। যার ফলে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট তৈরি হয়।

অতিরিক্ত গাড়ির চাপ, রাস্তায় গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে ভোর রাত থেকে মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দেয়। ফলে ভোগান্তিতে পড়ে হাজারো ঘরমুখো মানুষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শরীফ জানান, দুপুরের পর থেকে মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছে। যানজট নিরসনে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park