1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮৯ বার পঠিত

সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বৃহস্পতিবার (১২ জুন) প্রতি আউন্সে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬০ ডলারে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতব বস্তুটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (১২ জুন) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬০ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। যা গত ৫ জুনের চেয়ে স্বর্ণের সর্বোচ্চ দর।

অন্যদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৮০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ডলারের মান ও পরবর্তী মার্কিন সুদের হারের আলোচনার ওপর বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল স্বর্ণের দার নির্ভর করছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভূ-রাজনৈতিক এই অস্থিরতায় বিনিয়োগকারীরা মার্কিন প্রযোজক মূল্য সূচকের দিকে তাকিয়ে, যেটি ১৭-১৮ জুন ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে প্রকাশিত হবে।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে টানা ২ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। পরদিন (৬ জুন) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। পাশাপাশি পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park