1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তিস্তা নদীতে গোসলে নেমে ২ এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে তিস্তা নদীতে গোসলে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মমতাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের কচুয়া বাজার-সংলগ্ন তিস্তা নদীতে তারা নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে মুন্না মিয়া (১৮) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে নাইস আহমেদ (১৯)। তারা দুজনই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে তিস্তা নদীর ধারে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন ছয়জন। পরে বেলা সাড়ে ১১টার দিকে চারজন ওপরে উঠে আসে। কিন্তু মুন্না ও নাইস তলিয়ে যান। পরে সংবাদ পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

স্টেশন কর্মকর্তা মমতাজুল ইসলাম জানান, এ ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ রংপুর থেকে ডুবরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park