জামেয়া ইসলামিয়া পুরান কালারুকা মিছবাহুল উলুম মাদ্রাসার উন্নয়নকল্পে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রবাসীদের আয়োজনে লন্ডনের বেথনাল গ্রিন রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে নিয়মিত সভাটি হয়।
এতে আলোচনা ও মতামত পেশ করেন- লন্ডন প্রবাসী শানুর আহমদ, ইউসুফ কামাল, জাহির খাঁন, বেলাল আহমদ, জসিম উদ্দিন, আমির আলী, মোহাম্মদ আলী, মঈন উদ্দিন, মোশাহিদ আলী, মো. কাওসার আহমদ, মো. জাবেদ আহমদ, নূর আহমদ, সিরাজুল ইসলাম, এনাম আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. জাবেদ আহমদ।
সভায় মাদ্রাসার নানা বিষয় আলোচনায় উঠে আসে। মাদ্রাসার আর্থিক বিষয়সহ সার্বিক মানোন্নয়নে লন্ডন প্রবাসীরা তাদের মতামত পেশ করেন। সভায় মাদ্রাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মাদ্রাসার উন্নয়নে প্রবাসীদের আরো সম্পৃক্ততার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply