1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষতির ঝুঁকি বেশি’

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষতির ঝুঁকি বেশি, তাই সাধারণ জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে অবহেলা না করে ডেঙ্গু টেষ্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জটিলতা এড়াতে শরীরে জ্বর থাকা অবস্থায় পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে। দেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলে এই রোগে মৃত্যু কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন রোগতত্ত্ববিদরা।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত সাত দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০৫৮ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন এবং ঢাকা উত্তর সিটিতে ১৭৫ জন।

রোগতত্ত্ববিদরা বলছেন, বছরের এই সময়টাতে সাধারণ জ্বর-ঠান্ডা-কাশি বাড়ে, একই সাথে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। অনেকেই অবহেলা করে চিকিৎসা নিতে দেরি করেন। আর এতেই বাড়ে শারীরিক ক্ষতির ঝুঁকি।

ডেঙ্গুর ৪টি উপধরনের মধ্যে কোনও ব্যক্তি যদি আলাদা ধরনেও পরপর দুইবার আক্রান্ত হন, তাতে জটিলতা বাড়ার শঙ্কা থাকে। ডেঙ্গু পরীক্ষা দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park