1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমলো বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে এসব হাসপাতালে ৫০০ টাকায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) ও ২ হাজার টাকায় আরটিপিসিআর টেস্ট করা যাবে। আগে আরটিপিসিআর টেস্টের খরচ ছিল ৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১ জুলাই কোভিড-১৯ রোগনির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা হয়েছে। এতে বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) ও আরটিপিসিআর টেস্ট পরীক্ষার ফি পুনঃনির্ধারণ করা হয়।

নোটিশে আরও বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি নেয়া যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত চব্বিশ ঘন্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬১৭ জনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park