1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এই প্রথম হাইকোর্টে বিচারপতি নিয়োগে ভাইভা

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

দেশের উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে নতুন নিয়মের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে ভাইভা নেওয়া হলো মনোনীত আইনজীবীদের। দীর্ঘদিনের বিতর্কিত তদবিরনির্ভর পদ্ধতির পরিবর্তে এবার নিয়োগ প্রক্রিয়ায় এসেছে কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও কাঠামোগত পরিবর্তন।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চলে এই ভাইভা। এতে অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। ভাইভা গ্রহণ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

পূর্বে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। এবারই প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তির পর ৩০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ৫৩ জনকে চূড়ান্ত করে কাউন্সিল।

এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ- ২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে। ২১ জানুয়ারি গঠিত এ কাউন্সিলই এবার প্রথমবারের মতো ভাইভা নিলো বিচারপতি পদের জন্য।

প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপারসনের দায়িত্বে থাকবেন। প্রধান বিচারপতির নেতৃত্বে মোট সাত সদস্যের কাউন্সিল গঠন করা হবে। সাত সদস্যের মধ্যে পাঁচ জন পদাধিকারবলে সদস্য।

পদাধিকারবলে সদস্য পাঁচ জন হলেন- কাউন্সিলের চেয়ারপারসন (প্রধান বিচারপতি), আপিল বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি (বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত নয়), বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম ও সুমাইয়া খায়ের। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের।

গত ২১ সেপ্টেম্বর দেশের বিচার বিভাগে সংস্কারের রূপরেখা তুলে ধরেছিলেন প্রধান বিচারপতি। তখনই ইঙ্গিত দিয়েছিলেন উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে নতুন আইন ও কাঠামো গঠনের। তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট গবেষণা ও খসড়া প্রস্তুত শেষে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হয় ২০২৫ সালের বিচারক নিয়োগ অধ্যাদেশ।

যদিও গণবিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রথম নিয়োগ, তবে সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আছাদুজ্জামানকেও এই কাউন্সিলের সুপারিশেই নিয়োগ দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park