1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (২০ জুলাই) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন।

সেইসাথে মানবতাবিরোধী আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও পাঁচটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে সকালে, মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাসহ একযোগে ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মণি, জুনায়েদ আহমেদ পলকসহ আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। এদিন আদালতে কারাগারের ভেতরে হাসানুল হক ইনুর ভয়েস রেকর্ড করা অভিযোগ আদালতে তোলা হয়। তার অভিযোগ এটা অসৎ উদ্দেশে করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park