1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, সাধারণের নাগালের বাইরে ইলিশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬১ বার পঠিত

স্বস্তির কোনো বার্তা নেই নিত্যপণ্যের বাজারে। বেড়েছে তেল ও ডালের দাম। চালের দাম প্রায় দুই মাস আগে থেকে বাড়লেও এখনো তার কমার কোনো লক্ষণ নেই। ব্যবসায়ীদের মতে, দেশের বাইরে থেকে চাল আমদানি হলে ভাঙবে চালের বাজারের সিন্ডিকেট। এদিকে, সাধারণ মানুষের নাগালের বাইরে স্বপ্নের ইলিশ।

বাঙালির স্বপ্নের ইলিশ কিনতে গিয়ে বাক-বিতণ্ডা। ১ কেজি ওজনের ইলিশ গত বছরের তুলনায় বিক্রি হচ্ছে ১ হাজার টাকা বেশি দরে দুই হাজার ৪০০ টাকায়। সব ধরণের মাছের দামই চড়া। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম হওয়ায় দাম বেশি।

এদিকে, সবজির দাম বেশি হওয়ায় ক্রেতা কম রাজধানীর কাওরান বাজারে।

এদিকে, এক মাসের বেশি সময় ধরে চালের দাম চড়া। নতুন চাল উঠলেও কমার কোনো লক্ষণ নেই। খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে মোটা চালও, কেজি প্রতি ষাট টাকা। এছাড়া সরু চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। তেল, মুসুর ডালসহ নিত্য পণ্যের দামও বাড়তি। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি মুরগীর বাজারে।

নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটর জোরদার করার দাবি ভোক্তাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park