1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমানে আগুন, অল্পে রক্ষা ১৭৩ যাত্রী

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। এরপর ফ্লাইট থেকে ১৭৩ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে বোয়িং ৭৩৭।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেকঅফের ঠিক আগে হঠাৎ বিমানে আগুন লেগে যায়। ফ্লাইটটি তখনো রানওয়েতেই অবস্থান করছিল।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট-৩০২৩ ডেনভার থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজে হঠাত ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য সবাই নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হন।

ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হলেও কেউই গুরুতর আহত হননি। তবে একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর যাত্রীদের বাসে করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park