1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় আসছেন আজ

  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ (রবিবার, ১০ সেপ্টেম্বর) দুদিনের সফরে ঢাকায় আসছেন। ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে আসছেন তিনি। আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।

ম্যাক্রোঁর আগমন উপলক্ষ্যে শেখ হাসিনা তার দিল্লি সফর কিছুটা সংক্ষিপ্ত করেছেন। ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ঢাকা এখন প্রস্তুত। রাজধানীর প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও ফ্রান্সের পতাকা দিয়ে সাজানো হয়েছে। ম্যাক্রোঁর সফরকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এবং ১০টি এয়ারবাস কেনাসহ বেশ কয়েকটি চুক্তি সই হবে। সোমবার প্রধানমন্ত্রীর দফতরে দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ ঘোষণা দেওয়া হবে।

ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফরের আয়োজন কিছুটা তড়িঘড়ি করে করা হয়েছে। ফলে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং এয়ারবাস ক্রয় চুক্তি চূড়ান্ত করার কাজ শেষ মুহূর্ত পর্যন্ত চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য আগে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে ওই চুক্তি আর বেশিদূর অগ্রসর হয়নি। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে মুদ্রার বিনিময় অনেক কঠিন। সরকার তাই স্যাটেলাইট চুক্তিটি ফ্রান্সের সঙ্গে করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে অনেকটা দ্রুতগতিতে এয়ারবাস ক্রয়ের সিদ্ধান্তে উপনীত হয় বাংলাদেশ।

সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুই নেতা চুক্তি অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। মধ্যাহ্নভোজ শেষে সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে অন্যদের মধ্যে থাকবেন দেশটির ইউরোপ এবং পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কলোনা। সফর শেষে বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

ফ্রান্সের সহায়তায় এবার যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে তার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। এটি একটি ‘আর্থ অবজারভেটরি’ ভূ-উপগ্রহ কেন্দ্র। এর মাধ্যমে পৃথিবী তথা বাংলাদেশের স্থলভাগ ও জলভাগ পর্যবেক্ষণ করা হবে।

জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার কথা হচ্ছে। কিন্তু সময় ও সুযোগের অভাবে তিনি আসতে পারেননি। এখন ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানের সুযোগে আসছেন।’

ফরাসি প্রেসিডেন্টের সফরকালে বড় কোনো চুক্তি হচ্ছে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণ ফ্রান্সের সহায়তার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।’ তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছুই বলেননি।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্টের এই বাংলাদেশ সফর দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দুই দেশের সরকার আন্তরিকভাবে আশা করছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

বঙ্গবন্ধু-১ বাংলাদেশের প্রথম ভূউপরিস্থ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park