1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে ৫ শিশু নিহত

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় খেলার সময় একটি মর্টার শেল বিস্ফোরণে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। শনিবার (২ আগস্ট) লাক্কি মারওয়াত এলাকার এই ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান ডনকে বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়। নিহত এবং আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু প্রাণ হারায় এবং আটজন আহত হয়। এর আগের মাসে, সিন্ধুর কাশমোর জেলার একটি বাড়িতে ‘রকেট লঞ্চারের’ বোমা বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park