1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আমানুল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে শারীরিক অসুস্থতার জন্য কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেয়ার নির্দেশের পাশাপাশি অ্যাম্বুলেন্সে করে আমানকে হাসপাতালে নেয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত ।

দুদকের মামলায় আত্মসমর্পণ করবেন এজন্য রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলা জজ আদালত প্রাঙ্গনে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। ভীড় ঠেকাতে একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ।

দুপুর বারোটার দিকে আদালত প্রাঙ্গনে আসেন বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। কড়া পুলিশী পাহারায় দুপুর সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চান।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আবুল কাশেম আমানউল্লাহ আমানকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। রাজনৈতিক কারনে এ আদেশ দেয়া হয়েছে বলে দাবি আমানউল্লাহ আমানের আইনজীবীর ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের।

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় গত ৩০ মে হাইকোর্টের একটি বেঞ্চ আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park