1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের এক সিদ্ধান্তেই ভারতে লাফিয়ে বাড়লো চালের দাম

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

বাংলাদেশের এক ঘোষণায় টালমাটাল হয়ে পড়েছে ভারতের চালের বাজার। সম্প্রতি ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এরপর ভারতে চালের দাম বেশ বেড়েছে। দেশটিতে মাত্র দু’দিনে চালের দাম ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ]

ভারতীয় গণমাধ্যম বলছে, দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহে সাময়িক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সাময়িকভাবে চালের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক তুলে নেবে বলে আগেই তথ্য ছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা। পেট্রাপোল সীমান্তের গুদামে তারা পণ্যও প্রস্তুত রেখেছিলেন।

এর আগে বুধবার বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চাল আমদানির ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরপরই ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে চাল রপ্তানিতে হুমড়ি খেয়ে পড়ছেন।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ভোক্তা পর্যায়ে স্বর্ণা চালের দাম প্রতি কেজি ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপিতে পৌঁছেছে। মিনিকেট ৪৯ রুপি থেকে বেড়ে ৫৫ রুপি, রত্না ৩৬-৩৭ রুপি থেকে বেড়ে ৪১-৪২ রুপি এবং সোনা মসুরি ৫২ রুপি থেকে বেড়ে ৫৬ রুপি কেজিতে বিক্রি হচ্ছে।

ভারতের চাল রপ্তানি ও বিপণন প্রতিষ্ঠান রাইসভিলার সিইও সুরজ আগরওয়াল জানান, বাংলাদেশ বুধবার আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণার পরই ভারত থেকে চালের ট্রাক বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। খরচ ও পরিবহন—উভয় দিক সুবিধা হওয়ায় পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কারখানা মালিকরা বাংলাদেশে চাল রপ্তানি করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park