1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিউ ইয়র্কের ব্রুকলিনে বারে বন্দুক হামলায় নিহত ৩

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত নয়জন। স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে তিনটায় ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ বারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্রের অন্তত ৪২টি খোসা উদ্ধার করেছে তদন্তকারীরা।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রুকলিনের ওই বারে চারজন গুলি চালায়। এতে তিনজন নিহত ও নয়জন আহত হয়। গুলির ঘটনাটি আপাতদৃষ্টিতে ‘গ্যাং’ সম্পর্কিত হামলা বলে মনে করা হচ্ছে। এ সময় ওই বারে থাকা ক্রেতারা আত্মরক্ষার জন্য হুড়োহুড়ি করতে থাকে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য দৌড়াতে থাকে।

পুলিশ জানিয়েছে, ‘বিবাদ’ শুরু হওয়ার পর বন্দুকধারীরা ৯ মিলিমিটার এবং .৪৫- ক্যালিবারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ কেউ এতে জড়িত থাকলেও সেখানে নিরপরাধ লোকও ছিলেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, জাতীয় জরুরি নম্বরে (৯১১) কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেছে। সেখানে ৯ জন পুরুষ ও তিনজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। নিহত তিনজনের বয়স যথাক্রমে ১৯, ২৭ ও ৩৫ বছর। ১৯ বছর বয়সী এক তরুণ ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ কমিশনার টিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্তোরাঁর ভেতরে কোনো বিরোধ থেকে এ গুলির ঘটনা ঘটে। ‌এটি গ্যাং-সংঘর্ষের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রের করা যায়নি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, কয়েক সপ্তাহের মধ্যে এটি শহরে দ্বিতীয় গুলির ঘটনা। গত মাসে ম্যানহাটনে আরেক হামলায় চারজন নিহত হয়েছিলেন যার মধ্যে নিউইয়র্ক পুলিশের সদস্য ছিলেন একজন। এ ধরনের হামলা পুরো শহরের বাসিন্দাদের আতঙ্কিত করে। আমরা ইতোমধ্যে রাস্তাঘাট থেকে ২২ হাজারের বেশি অবৈধ অস্ত্র সরিয়ে নিয়েছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park