1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকায় শুক্রবার সমাবেশ করবে বিএনপি

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

বিএনপিসহ বিরোধী দলের নেতাদের ‘অন্যায়ভাবে মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওইদিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশের বিষয়ে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে রোববার চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এই সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১৫ সেপ্টেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে আমানের স্ত্রী সাবেরা আমানকেও কারাগারে পাঠানো হয়।

আরও কয়েকটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দেওয়া হয়েছে। এসবের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park