1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জুলাইয়ে রাজস্ব আদায় ২৭ হাজার ২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪ শতাংশ

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৮৬৩ কোটি টাকা কম। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ।

বুধবার (২০ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ প্রতিবেদন বলছে, জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রধান তিন খাতের মধ্যে কাস্টমস থেকে এসেছে ৯ হাজার ৬০১ কোটি টাকা। পাশাপাশি ভ্যাট থেকে ১১ হাজার ৩৫২ কোটি টাকা এবং আয়কর থেকে ৬ হাজার ২৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আর সবচেয়ে বেশি ভ্যাট থেকে আদায়ের প্রবৃদ্ধি সাড়ে ৩২ শতাংশ।

গত অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা।

এনবিআর কর্মকর্তাদের মতে, আমদানি শুল্ক ও ভ্যাট আহরণে কিছুটা ধীরগতি থাকলেও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রবৃদ্ধি রাজস্ব আদায়কে সামগ্রিকভাবে এগিয়ে নিয়েছে। অর্থনীতির সামগ্রিক চাপ, শুল্কনীতি পরিবর্তন ও ভোগ কমে যাওয়ার প্রভাব জুলাই মাসের রাজস্ব আদায়ে প্রতিফলিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park