1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

৮১ বছরে পদার্পণ মেডাম খালেদা জিয়া। শিশু ‘শান্তি’ হয়ে ওঠেন আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের কান্ডারী। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন মেডাম খালেদা জিয়া। আদি পৈতৃক নিবাস ফেনীর, ফুলগাজি উপজেলা।বাবা মা আদর করে নাম রাখেন “শান্তি” ও দেখতে ফুটফুটে পুতুলের মতো হওয়ায় মেঝ বোন সেলিনা ইসলাম নাম রাখেন “পুতুল” অর্থাৎ খালেদা খানম পুতুল ।

 

পরবর্তীতে স্বপরিবারে দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং দিনাজপুর সরকারি স্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়নকালে তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেইন বগুড়া জেলা, গাবতলী উপজেলা, বাগবাড়ির কৃতি সন্তান জনাব জিয়াউর রহমান(কমল)’র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭১ সালে স্বামী জিয়াউর রহমানের ঘোষনায় সর্বাত্বক স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মাসুম ২ সন্তান জনাব তারেক রহমান ও জনাব আরাফাত রহমানকে নিয়ে বড় বোন খুরশীদ জাহান হকের বাসায় আশ্রয় নেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ১৯৭১ সালের ২ জুলাই, ২ সন্তান সহ মেডাম জিয়াকে গৃহবন্দি করে রাখেন পাকিস্তানি হানাদার বাহিনী।

 

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে মুক্তি পান মেডাম খালেদা জিয়া। দেশ স্বাধীন করে ফিরে আসেন মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান এবং ব্যারাকে ফিরে যান। মনোযোগ দেন সামরিক বাহিনীর পুনর্গঠনে। সততা ও অক্লান্ত পরিশ্রমে হয়ে ওঠেন জনপ্রিয় সেনা অফিসার, সেনা প্রধান ও জনসাধারণের চোঁখের মনি জনপ্রিয় রাষ্ট্রপতি।প্রতিষ্ঠা করেন জাগোদল ও পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের।

 

১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দেন ফলে শেখ হাসিনা আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পান। অত্যান্ত দুঃখের বিষয়, ১৯৮১ সালে ৩১ মে দেশী বিদেশী ষড়যন্ত্রের কারনে কতিপয় উশৃঙ্খল সেনা সদস্যের হাতে শহীদ হন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। পুনরায় বাংলাদেশের ভাগ্যাকাশে নেমে আসে কালো ছায়া। হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন।গণতন্ত্র আবার ও ভুলন্ঠিত হয়ে পড়ে। মেডাম জিয়ার জীবনে সুত্রপাত হয় নতুন কালো অধ্যায়ের। নিজের ও সন্তানদের নিরাপত্তার কথা না ভেবে নেমে পড়েন গণতন্ত্র পুনরুদ্ধারের এক যুদ্ধে। ১৯৮১ থেকে ১৯৯০ পর্যন্ত, আ.লীগ, জামায়াত সহ, আর ও কিছু দল এরশাদের সাথে পরিকল্পিত ভাবে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করলে ও অটল থাকেন মেডাম জিয়া। হাল ধরেন প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র। স্বৈরাচার এরশাদের আমলে ১১ বার কারাবরন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন । হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। আন্দোলন সফল হয়। ১৯৯১ জাতীয় নির্বাচনে জয় লাভ করেন। এশিয়ার দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার ভার কাঁধে তুলে নেন। জনগণ ৩ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে সাদরে গ্রহন করেন ।

 

আপোষহীন নেত্রী মর্যাদা পান দেশনেত্রীর। শুরু হয় চক্রান্ত। এক সময় যাদেরকেই রাজনীতিতে প্রতিষ্ঠা করেন, তারাই পরিনত শত্রুতে। ১১ জানুয়ারী ২০০৭, সেনানিয়ন্ত্রিত সরকার ও আ.লীগের চক্রান্তের কারনে দেশনেত্রীকে সাব-জেলে বন্দি করা হয় নির্মম নির্যাতন করা হয় বুকের ধন ২ ছেলে জনাব তারেক রহমান ও জনাব আরাফাত রহমান কোকোকে। ২০০৮ সালের সেনানিয়ন্ত্রিত সরকারের অগনতান্ত্রীক ও দেশবিরোধি প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের স্বার্থকে বেঁচে নেন। ২০০৯ সালে আ.লীগ ক্ষমতা গ্রহন করার পর জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য অকল্পনীয় নির্যাতন চালান শেখ হাসিনার পালিত বাহিনী। রজু করা হয় একের পর এক মিথ্যা মামলা।

 

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অবৈধ ও বিদেশি শক্তির সহায়তায় দেশবিরোধি নির্বাচন করেন আ.লীগ। ২০১৮ সালে কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অবৈধ ভাবে দেশনেত্রীকে কারাবন্দি করে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়। হাজারো নির্যাতন করার পর ও অন্যায়ের কাছে এক তিল পরিমান মাথা নত করেন নি গণতন্ত্রের উজ্জ্বল নক্ষত্র আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ ১৫ আগষ্ট ২০২৫, ৮০তম জন্ম বার্ষিকী, ৮১তম বছরে পদার্পন করেছেন সকলের প্রিয় নেত্রী, দেশনেত্রী, প্রিয় মা মেডাম খালেদা জিয়া। মহান আল্লাহ তায়ালার নিকট মেডামের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি- আমীন।

 

সাহিদুর রহমান (সাহিদ), রাজনৈতিক বিশ্লেষক, লন্ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park