1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুই দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলো এমানুয়েল ম্যাখোঁ

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

৩২ বছর পর দ্বিতীয় ফরাসি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন এমানুয়েল ম্যাখোঁ। সফর শেষ করে দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাঁর ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে ভারতে জি-২০ সম্মেলনে অংশ নেয়ার পর রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ঢাকায় আসেন ম্যাখোঁ। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই রাতেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সোমবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ। সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।

এরপর সেখান থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ যান ম্যাখোঁ। বৃষ্টির মধ্যেই তুরাগ নদ ঘুরে ঘুরে দেখেন এবং নৌকাবাইচ উপভোগ করেন।

সব আনুষ্ঠানিকতা শেষে পৌনে তিনটার দিকে ঢাকা ছাড়েন ম্যাখোঁ। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park