1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হুথি প্রধানমন্ত্রী ইসরাইলি হামলায় নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ইসরাইলি হামলায় ইয়েমেনের হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি নিহত হয়েছেন। ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল জুমহুরিয়া এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার বাসভবনে বিমান হামলায় রাহাভিসহ তার কয়েকজন সহযোগী নিহত হন। এটি আগেরদিনের হামলা থেকে আলাদা একটি হামলা ছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন সিনিয়র হুথি মন্ত্রীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইয়েমেনের আরেক গণমাধ্যম আদেন আল ঘাদ বলছে, প্রধানমন্ত্রী রাহাভিসহ অন্যরা তাদের নেতা আব্দুল মালিক আল-হুথির পরিকল্পিত বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলেন। এ সময়ই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হুথিরা। সেইসাথে ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

এর আগে ইসরাইলে আগ্রাসনের জন্য হুথিদের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park