গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও তিনজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্রগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১২৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫০১ জন।
Leave a Reply