1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রাশিয়ায় পৌঁছেছেন কিম জং

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ বার পঠিত

রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। করোনা ভাইরাসের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

দিন কয়েক আগে আমেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুতিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি।

তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিম। ব্লাডিভস্তকে এই বৈঠক হতে পারে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিজস্ব ট্রেনে করে কিম জং উন রাশিয়ায় প্রবেশ করেন বলে তারা মনে করে।

কিমের সঙ্গে আছেন সামরিক ও দলের প্রতিনিধিরা। তবে কারা গেছেন, কতজন গেছেন তা জানানো হয়নি।

ক্রেমলিনের ওয়েবসাইটে সোমবার বলা হয়েছে, পুতিনের আমন্ত্রণে কিম আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া সফরে আসছেন।

করোনার পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। করোনার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি।

কিম ও পুতিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুতিন সোমবার সে বৈঠকে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুতিনের সেখানে উপস্থিত থাকার কথা।

বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুতিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।

বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, পুতিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন। তিনি জানিয়েছেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park