1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: আরও ৫ জনের মৃত্যু ও হাসপাতালে নতুন ভর্তি ৬৩৬

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

দেশে থামছেই না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলা সংবাদপত্রের সাবস্ক্রিপশন প্যাকেজ

বিজ্ঞপ্তিতে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ ২৪ ঘণ্টার হিসাব উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের ১৩১ জন, চট্টগ্রাম বিভাগের ৯২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, ঢাকা উত্তর সিটির ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটির ৯৭, খুলনা বিভাগের ২৯ জন, ময়মনসিংহের ৬ জন, রাজশাহীর ৩৪, রংপুরের ৭ এবং সিলেট বিভাগের ৪ জন।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park