1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ব্যাংকিং খাতে প্রতি বছর ১০ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে: গভর্নর

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

লেনদেনের অনেক ডিজিটাল মাধ্যম থাকার পরও ব্যাংকিং খাতে প্রতি বছর ১০ শতাংশ হারে নগদ অর্থের চাহিদা বাড়ছে। এটা কমিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এজন্য ক্যাশলেস লেনদেনে সবার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রেও আগামীতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, লেনদেন আরও অত্যাধুনিক ও সহজ করাসহ টাকা ছাপানোর খরচ কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস সোসাইটিতে রুপান্তরের উদ্যোগ নিয়েছে। আগামীতে দেশের ব্যাংকিং খাতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ চালু করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বলেও জানান তিনি। সেমিনারে ব্যাংকিং খাতের দেশি-বিদেশি অংশীজনরা ‘ডিজিটাল পেমেন্ট সিস্টেম’ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park