1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সন্দেহ-গুজব-অপবাদ, ইসলামে এসবের ভয়াবহ শাস্তির বিধান

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ইসলামে ন্যায়বিচার (আদল) একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ শিক্ষা। যা সামাজিক, অর্থনৈতিক, বিচারিক ও পারিবারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। অতিরিক্ত সন্দেহ, গুজব, অপবাদ ন্যায়বিচারের জন্য হুমকি। ইসলামি শরিয়ত অনুযায়ী, যতক্ষণ না কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়, ততক্ষণ তাকে অযথা সন্দেহ করা, অপরাধী বলা বা শাস্তি দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এতে নিজেই অপরাধী গণ্য হবেন।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, যার জিনিস চুরি হয়, সে ধারণা ও অনুমান করতে করতে চোরের চেয়েও অগ্রসর হয়ে যায়।’ (আল-আদাবুল মুফরাদ: ১৩০১) ইসলামিক পোশাক

ইসলামে সন্দেহ করাটাই অপরাধ। মহান আল্লাহ বলেন- ‘হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো; কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ।’ (সুরা হুজরাত: ১২)

রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘মন্দ ধারণা থেকে দূরে থাকো। কেননা, মন্দ ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা।’ (তিরমিজি: ১৯৮৮)

গুজব যাচাই বাধ্যতামূলক
আল্লাহ তাআলা নির্দেশ দেন- ‘হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও।’ (সুরা হুজরাত: ৬) ‘যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ করো না।’ (সুরা বনি ইসরাঈল: ৩৬) ‘সব শোনা কথা প্রচার করা ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (আবু দাউদ: ৪৯৯২)

অপবাদের ভয়াবহ পরিণতি
অপবাদ হলো মিথ্যার সর্বোচ্চ পর্যায়। আল্লাহ সচ্চরিত্রবান নারীদের অপবাদদাতাদের সম্পর্কে বলেন- ‘নিশ্চয়ই যারা… ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহা শাস্তি।’ (সুরা নুর: ২৩) ‘তোমরা ব্যাপারটিকে তুচ্ছ মনে করছ; অথচ তা আল্লাহর কাছে গুরুতর অপরাধ।’ (সুরা নুর: ১৫) রাসুল (স.) বলেন- ‘একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে হেয় জ্ঞান করে।’ (মুসলিম: ৬৪৩৫)

অপরাধ প্রমাণের কঠোর শর্ত
ইসলামে অপরাধ প্রমাণে কঠোর ও নির্ভরযোগ্য শর্ত আরোপ করা হয়েছে। ব্যভিচারের ক্ষেত্রে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, চারজন প্রত্যক্ষদর্শী (চোখে দেখা সাক্ষী) ছাড়া এ অভিযোগ প্রমাণযোগ্য নয়। (সুরা নিসা: ১৫) অন্যান্য অপরাধে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ থাকা আবশ্যক। যেমন: সাক্ষ্য, দালিলিক উপাদান বা দৃঢ় স্বীকারোক্তি এবং প্রমাণ ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করা নিষিদ্ধ।

আখেরাতে ভয়াবহ পরিণতি
অপবাদকারী কেয়ামতের দিন ‘মুফলিস’ (নিঃস্ব) হিসেবে উপস্থিত হবে। ভুক্তভোগীর কাছ থেকে ক্ষমা না নিলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। অত্যাচারিত ব্যক্তির গুনাহ অপবাদকারীর ওপর চাপিয়ে দেওয়া হবে। এর পরিণতি হতে পারে চিরস্থায়ী জাহান্নাম।ইসলামিক পোশাক

আমাদের করনীয়
কোনো ব্যাপারে কাউকে সন্দেহ হলে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে তাকে জানানো উচিত। গুজব প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকা। অন্য মুসলিম ভাইয়ের প্রতি সদয় হওয়া। নিজের জিহ্বা ও ধারণার ব্যাপারে সতর্ক থাকা।

আল্লাহ তাআলা আমাদেরকে বিনা প্রমাণে সন্দেহ, গুজব প্রচার ও অপবাদ দেওয়ার মতো ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park