1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শেখ হাসিনার আরও ২ লকার জব্দ

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। দুটি লকারই রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে।

সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এরমধ্যে একটির লকার নং ৭৫৩ ও চাবি নং ২০০; অপরটির লকার নং ৭৫১ ও চাবি নং ১৯৬।

তবে এই লকার দুটিতে কী রয়েছে তা বিস্তারিত জানায়নি এনবিআর। খুব শিগগিরই লকার দুটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে পূবালী ব্যাংকে শেখ হাসিনার আরও একটি লকার ও দুটি হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ওই লকারটির নম্বর ১২৮। একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটি হিসাবে পাওয়া গেছে ৪৪ লাখ টাকা। হিসাব দুটিতে মোট ৫৬ লাখ টাকার সন্ধান পেয়েছে সিআইসি। গোপন সংবাদের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়।

গত বছর আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির ঘটনা তদন্ত করছে। এর অংশ হিসেবে এ পর্যন্ত তিনটি লকার জব্দ করলো এনবিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park