1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নেপালজুড়ে শোকের মাতম, জেন-জি তরুণদের শেষকৃত্যে ভেঙে পড়ল পরিবার

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপাল বর্তমানে এক গভীর শোকের সময় পার করছে। দুর্নীতিবিরোধী বিক্ষোভের কারণে দেশটিতে অল্প কয়েক দিনেই সরকারের পতন ঘটে। আন্দোলনের সময় সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহত ও আহতরা ছিলেন বেশিরভাগই তরুণ। এবার প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করছেন পরিবারের সদস্যরা। চারদিকে বিরাজ করছে শোকের ছায়া। স্বজন হাড়িয়ে ভেঙে পড়েছে বহু পরিবার। এক সময়ের প্রাণবন্ত জনপদ এখন স্তব্ধ ও বেদনার্ত।

রয়টার্সের একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, প্রতিটি কফিন জাতীয় পতাকা মুড়িয়ে রাখা হয়। মর্গ থেকে এনে তরুণদের মরদেহ নিয়ে যাওয়া হয় পশুপতিনাথ মন্দিরে। পরে তাদের পুলিশি গার্ড অব অনার প্রদান করা হয়। হাজার হাজার মানুষ সেসময় পশুপতিনাথ মন্দির সংলগ্ন এলাকায় হিন্দু রীতিনীতি অনুযায়ী ৪টি মরদেহের শেষকৃত্যে অংশ নেন।

মূলত জেন-জিরা এই বিক্ষোভের নেতৃত্ব দেয়। তারা বেকারত্ব ও সরকারের প্রতি অসন্তোষের কারণে এই আন্দোলনে নামে। সেসময়, সরকারি দমন-পীড়নের কারণে অন্তত ৭২ জন প্রাণ হারান। আহত হন ২,১০০ জনেরও বেশি মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park