1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারো আটকে দিলো যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বিমান হামলা আর স্থল অভিযানে গাজা সিটির দুই দিক থেকে হত্যাযজ্ঞ অব্যাহত রেখে অগ্রসর হচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এমন অবস্থায় গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও আটকে দিয়েছে ইসরাইলের পরম মিত্র যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) বৈঠকে পেশ করা খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিলো। সেইসাথে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরাইলের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেখানে অবাধ ত্রাণ সরবরাহ আর গাজায় জিম্মি ইসরাইলিদের অবিলম্বে সসম্মানে মুক্তির শর্তও ছিল। খসড়াটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশ উত্থাপন করে। যুক্তরাষ্ট্র ছাড়া সব সদস্য পক্ষে ভোট দিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে এ নিয়ে ৬ বার ভোটো দিলো যুক্তরাষ্ট্র।

এদিকে, গাজা সিটি দখলের উম্মাদনায় ব্যাপক বিমান হামলার পাশাপাশি শুরু হওয়া স্থল অভিযান আর বিস্ফোরকবাহী রোবট দিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা তীব্রতর করছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় শহরটিতে অন্তত ৪০ জন আর সম্পূর্ণ গাজায় কমপক্ষে ৫০ জনকে হত্যা করা হয়। আতঙ্কে গাজা সিটি থেকে পালাতে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। আলাদা ঘটনায় দখলদার চার সেনা নিহতের তথ্য জানিয়েছে ইসরাইলের সেনা মুখপাত্র। এরমধ্যে দুই সেনা পশ্চিম তীর লাগোয়া জর্ডান সীমান্তে বন্দুক হামলায় নিহত হয়। পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park